বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

  গুগল টিকা না নিলে কর্মীদের চাকরিচ্যুত করবে 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:৫৭ পিএম, ২০২১-১২-১৫

  গুগল টিকা না নিলে কর্মীদের চাকরিচ্যুত করবে 


করোনা প্রতিরোধী টিকা না নিলে কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। কোম্পানির যেসব কর্মী করোনার নিয়ম মানবে না তারা বেতন হারাবে। এমনকি শেষ পর্যন্ত তাদের বরখাস্ত করা হবে বলেও জানিয়েছে অ্যালফাবেট ইনকর্পোরেটেড গুগল। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গুগলের নেতৃত্বে প্রচারিত একটি মেমোতে সংস্থাটির কর্মীদের ৩ ডিসেম্বরের মধ্যে টিকাকরণের স্ট্যাটাস ঘোষণা ও প্রমাণ দেখানোর জন্য ডকুমেন্টেশন আপলোড করতে বলা হয়েছিল। তাছাড়া চিকিৎসা বা ধর্মীয় ছাড়ের জন্য আবেদন করতে বলা হয়েছিল।


নির্দিষ্ট তারিখে যারা স্ট্যাটাস ও অন্যান্য তথ্যাদি আপলোড করেনি বা এখনো টিকা নেয়নি গুগল তাদের সঙ্গে যোগাযোগ শুরু করছে। এর আগে টিকা না নিতে চিকিৎসা বা ধর্মীয় কারণে দেখিয়ে যেসব আবেদন করা হয়েছিল সেগুলোর অনুমোদন বাতিল করে সংস্থাটি। অর্থাৎ টিকার ক্ষেত্রে কোনো ছাড় নেই, সবাইকেই টিকা নিতে হবে।

প্রতিবেদনে বলা হয়, যেসব কর্মচারী ১৮ জানুয়ারির মধ্যে টিকা দেওয়ার নিয়মগুলো পালন করবে না তাদের পরবর্তী ৩০ দিনের জন্য বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। এরপরও কাজ না হলে ছয় মাস পর্যন্ত বিনা বেতনে ছুটিতে রাখা হবে। তাতেও কাজ না হলে টিকা না নেওয়াদের চাকরিচ্যুত করা হবে।

সিলিকন ভ্যালির অনেক সংস্থাই করোনার নতুন ঢেউয়ের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, বিশেষ করে ওমিক্রন ইস্যুতে। এজন্য কর্মীদের কাজে ফেরাতে নানা পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

যুক্তরাষ্ট্রে গুগলের এক লাখ ৫০ হাজারের বেশি কর্মী রয়েছেন। সংস্থাটি প্রেসিডেন্ট বাইডেনের আদেশ অনুসরণ করছে। জুলাইতে গুগল তার কর্মীদের টিকা নেওয়ার জন্য বাধ্যবাধকতা আরোপ করে। চলতি মাসের শুরুতে ওমিক্রন শনাক্তের পর কর্মীদের কার্যালয়ে ফেরার সিদ্ধান্ত স্থগিত করে গুগল কর্তৃপক্ষ। তবে আশা করা হচ্ছে ১০ জানুয়ারি থেকে সপ্তাহে তিনদিন কর্মদিবস চালু করতে পারবে তারা।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর